বরিশাল অফিস
বরিশালের নদী বন্দরে নোঙর করা পারাবাত-১১ লঞ্চ থেকে ৯ হাজার ৮শ পিস ইয়াবাসহ নাছির মাতবর নামে এক মাদক চোরাকারবারীকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার ভোরে তাদের গ্রেফতার করা হয়। পাশাপাশি ইয়াবা চালানের মূল মালিক আজিম ওরফে ফেন্সি আজিমকে একটি মোটরসাইকেল ও ৫টি মোবাইল ফোনসহ গ্রেফতার করা হয়েছে। পুলিশ কমিশনার মোশারফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
