গোপালগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

আপডেট : ০১ এপ্রিল ২০১৭, ২০:১০
 
গোপালগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবক নিহত ও অপর এক যুবক আহত হয়েছেন।  আজ শনিবার বিকাল সাড়ে ৫টার দিকে  মুকসুদপুর-উজানী সড়কের মুকসুদপুর উপজেলার বালিয়াকান্দিতে এ সড়ক দুর্ঘটনা ঘটে।
 
নিহতরা হলেন- মুকসুদপুর উপজেলার পাটিকেলবাড়ি গ্রামের বাবলু রায়ের ছেলে সজিব রায় (২২) ও একই গ্রামের সুধীর মৃধার ছেলে সজিব মৃধা (২০)।
 
আহত মোটরসাইকেল আরোহী জুয়েল রায়কে (২১) মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
 
মুকসুদপুর থানার ওসি আজিজুর রহমান বলেন, ওই তিন যুবক একটি মোটরসাইকেলে করে মুকসুদপুর থেকে পাটিকেলবাড়ি গ্রামের বাড়িতে যাচ্ছিলেন। বালিয়াকান্দিতে তাদের মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সাথে ধাক্কা লাগলে ঘটনাস্থলেই দুইজন মারা যান। অপর আরোহী আহত হন। 
 
নিহতদের লাশ উদ্ধার করে মুকসুদপুর থানায় নেয়া হয়েছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা। 
 
ইত্তেফাক/কাউছার