শাহজীবাজার বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে আগুন

আপডেট : ০১ এপ্রিল ২০১৭, ২১:৩৬
হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহজীবাজার ৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে আগুন লেগে পাওয়ার প্ল্যান্ট পুড়ে গেছে। 
 
শনিবার বিকেলে ৫টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে মাধবপুর, শায়েস্তাগঞ্জ ও হবিগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যরা প্রায় ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
 
শাহজীবাজার ৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের প্রজেক্ট ম্যানেজার ইঞ্জিনিয়ার হুমায়ুন কবির  জানান, শনিবার বিকেল ৫টার দিকে ট্রান্সফরমার বিস্ফোরণ হয়ে আগুন লাগে। এতে বিদ্যুৎ প্ল্যান্টের ব্যাপক ক্ষতি হয়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।