নওগাঁর রাণীনগর উপজেলা জামায়াতের সেক্রেটারি ডা. আনজির হোসেনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার সন্ধ্যা ৬টার দিকে রাণীনগরের দাউদপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
নওগাঁ জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকিরুল ইসলাম জানান, আনজির হোসেন একাধিক নাশকতা মামলার আসামি। দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন। আনজির হোসেন এলাকায় এসেছেন এমন গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যায় দাউদপুর গ্রামে অভিযান চালানো হয়। এ সময় আনজির হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
ইত্তেফাক/নূহু
