কলমাকান্দা (নেত্রকোনা) সংবাদদাতা
কলমাকান্দা উপজেলার নাজিরপুর পল্লী জাগরণ উচ্চ বিদ্যালয়ের পুকুরপাড় জমি এলাকার ভূমিদস্যুর হাত থেকে রক্ষার দাবিতে সমাজ পরিবর্তন ব্যানারে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থী- অভিভাবকরা। এ নিয়ে এলাকায় শিক্ষার্থী ও অভিভাবকসহ সাধারণ মানুষের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে। ঘটতে পারে যেকোনো মুহূর্তে অনাকাঙ্খিত ঘটনা। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টায় উপজেলার নাজিরপুর বাজার বিদ্যালয় চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ, অভিভাবকরা এবং হাজার হাজার নানা শ্রেণির পেশার লোকজন অংশ নেয়।
