দহগ্রাম সীমান্ত থেকে ১ বাংলাদেশিকে নিয়ে গেছে বিএসএফ

আপডেট : ০২ এপ্রিল ২০১৭, ১২:৪৮
 
লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার দহগ্রাম আঙ্গরপোতা সীমান্ত থেকে এক বাংলাদেশি গরু ব্যবসায়ীকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
 
এলাকাবাসী সূত্রে জানা গেছে, রবিবার ভোরে দহগ্রাম আঙ্গরপোতা সীমান্তের মেইন পিলার ডি.এম.পি ৩ নম্বরের সাব পিলার ৭ নং পিলারের নিকট দিয়ে বাংলাদেশি গরু পারাপারকারী মহির উদ্দিন (৩৫) গরু আনতে গেলে ভারতীয় ২২ বিএসএফ ব্যাটালিয়নের অরুন ক্যাম্পের টহল দলের সদস্যরা তাকে ধরে নিয়ে যায়। তার বাবার নাম আব্বাছ আলী।
 
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) লালমনিরহাট ১৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম মোর্শেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভারত থেকে গরু নিয়ে আসার সময় বিএসএফের হাতে গরুসহ আটক হন মহির উদ্দিন। এ ব্যাপারে কোম্পানি পর্যায়ে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে।
 

ইত্তেফাক/মণ্ডল