দশম শ্রেণির ছাত্রী অপহরণের ১২ দিন পর উদ্ধার, আটক ১

আপডেট : ০২ এপ্রিল ২০১৭, ১৩:৪২
 
ফরিদপুরের মধুখালী উপজেলার বাগাট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির এক ছাত্রীকে অপহরনের ১২ দিন পর পার্শ্ববর্তী রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার বেতেঙ্গা আড়কান্দি গ্রাম থেকে উদ্ধার করেছে মধুখালী থানা পুলিশ। এ সময় পুলিশ অপহরণকারী চয়ন সাহাকে (২৪) আটক করা হয়েছে।
 

মধুখালী থানার ওসি মো. রুহুল আমীন জানান, গত ১৯ মার্চ রাতে ওই ছাত্রীকে চয়ন সাহা সহ অজ্ঞাত ২-৩ জনের একটি সংঘবদ্ধ চক্র অপহরণ করে নিয়ে যায়। গত ৩০ মার্চ রাতে ওই ছাত্রীর বাবা মধুখালী থানায় একটি মামলা দিলে শনিবার রাতে এস আই গিয়াসউদ্দিন বালিয়াকান্দি থানার সহযোগিতায় অপহরণকারী চয়ন সাহার বাড়ি থেকে অপহৃতাকে উদ্ধার ও প্রধান অপহরণকারীকে আটক করে মধুখালী থানায় নিয়ে আসে। অপহৃতাকে রবিবার সকালে ডাক্তারি পরীক্ষার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে এবং অপহরণকারীকে ফরিদপুর জেলহাজতে পাঠানো হয়েছে।