জয়পুরহাটে চার শিক্ষক ও তিন শিক্ষার্থী বহিষ্কার

আপডেট : ০২ এপ্রিল ২০১৭, ১৬:৪৩
 
জয়পুরহাট সিদ্দিকীয়া মডেল কামিল মাদ্রাসা কেন্দ্রে আলীম প্রথম দিনের কুরআন নাজিল পরীক্ষায় নকলে সহযোগিতা করায় চার শিক্ষক ও দুই শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
 
কেন্দ্র সচিব ও মাদ্রাসার অধ্যক্ষ মওলানা আব্দুল মতিন বিষয়টি নিশ্চিত করে জানান, বহিষ্কার হওয়া কক্ষ পরিদর্শকরা হচ্ছেন তৌহিদুল ইসলাম (হানাইল মাদ্রাসার শিক্ষক), মোকসেদ আলী (নেঙ্গাপীরহাট মাদ্রাসার শিক্ষক), মাহবুবা সুলতানা (কড়ই নুরলহুদা মাদ্রাসার শিক্ষক) ও মাহবুবুর রহমান ( বানিয়াপাড়া কামিল মাদ্রাসার শিক্ষক)। অভিযুক্ত শিক্ষকরা কক্ষ পরিদর্শক হিসাবে দায়িত্ব পালনের সময় নিজ মাদ্রাসার পরীক্ষার্থীদের নকলে সহযোগিতা করেন। বিষয়টি হাতে নাতে ধরা পড়লে কর্তব্যরত ম্যাজিস্ট্রেট দুই পরীক্ষার্থী সহ ওই চার শিক্ষককে বহিষ্কার করেন। পরবর্তীতে কোন পরীক্ষায় পরিদর্শক হিসেবে তারা দায়িত্ব পালন করতে পারবেনা।