ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

আপডেট : ০২ এপ্রিল ২০১৭, ১৭:১২
 
ফরিদপুরের মধুখালীতে ঢাকা-খুলনা মহাসড়কের ব্রাম্মনকান্দা বাজার এলাকায় রবিবার বিকেল ৩টার দিকে সড়ক দুর্ঘটনায় এক চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন একজন।
 
নিহত অটোবাইক চালকের নাম মিরোজ শেখ (৪৫)। তিনি উপজেলার রায়পুর ইউনিয়নের দামদরদী গ্রামের মো. হাকিম শেখের পুত্র। আহত ব্যক্তির নাম মো. জাফর সরদার (৬০), পিতা- মৃত মোয়াজ্জেম সরদার, বাড়ি একই এলাকায়। আহত জাফর মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন। 
 
জানা যায়, ঢাকা থেকে খুলনাগামী যাত্রীবাহী রয়েল এক্সপ্রেস পিছন থেকে একটি অটোবাইককে ধাক্কা দিলে ঘটনাস্থলেই অটোবাইক চালক নিহত হন।
 
মধুখালী থানার ওসি মো. রুহুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।