সাতক্ষীরায় বিশেষ অভিযানে জামায়াতের এক কর্মীসহ ৩০জনকে আটক করেছে পুলিশ।
আটককৃতদের বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন মামলা রয়েছে। শনিবার রাত থেকে রবিবার সকাল পর্যন্ত জেলার আটটি থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতদের মধ্যে, সাতক্ষীরা থানা থেকে সাতজন, কলারোয়া থানা চারজন, তালা থানা দুইজন, কালিগঞ্জ থানা সাতজন, শ্যামনগর থানা পাঁচজন, আশাশুনি থানা দুইজন, দেবহাটা থানা একজন ও পাটকেলঘাটা থানা থেকে দুইজনকে আটক করা হয়েছে।
সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
