‘আইপিইউ’র অ্যাসেম্বলির মাধ্যমে বাংলাদেশ অনন্য উচ্চতায়’

আপডেট : ০২ এপ্রিল ২০১৭, ১৯:০৯
বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ও সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) ১৩৬তম এসেম্বলিতে অংশগ্রহণকারী থাইল্যান্ড, পোলান্ড ও মঙ্গোলিয়ার পার্লামেন্টারি ডেলিগেশনের প্রধানরা আজ রবিবার তার কার্যালয়ে সাক্ষাৎ করেন। 
 
স্পিকার সাক্ষাৎকালে প্রতিনিধিদের উদ্দেশে বলেন, ১৩৬তম আইপিইউ এসেম্বলির আয়োজন বাংলাদেশের মর্যাদা ও ভাবমূর্তি উজ্জ্বল করেছে। বিশ্বের বিভিন্ন দেশের সংসদ ও সংসদ-সংশ্লিষ্ট সহযোগী সংস্থা থেকে আগত প্রতিনিধিদের এ মিলন মেলা বাংলাদেশকে এক অনন্য উচ্চতায় অধিষ্ঠিত করেছে। 
 
আইপিইউ’র ১৩৬তম এসেম্বলি শনিবার থেকে ঢাকায় শুরু হয়েছে। ৫ দিনব্যাপী এ এসেম্বলিতে আইপিইউ’র সদস্য দেশগুলোর প্রতিনিরা অংশ নিচ্ছে।-বাসস।