মেঘনায় ট্রলার ডুবি: এ পর্যন্ত ১৬ লাশ উদ্ধার

আপডেট : ০২ এপ্রিল ২০১৭, ২১:১৬
 
মেঘনা নদীতে ট্রলার ডুবির ঘটনায় আরো পাঁচ লাশ উদ্ধার হয়েছে। এতে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ১৬জনে।
 
ডুবুরীরা মেঘনা নদীর বিভিন্ন এলাকা থেকে রবিবার এই লাশগুলো উদ্ধার করেছে। নিখোঁজদের সন্ধানে মেঘনা নদীর তীরে চরকিশোরগঞ্জ এলাকায় ভিড় করছেন স্বজনেরা।
 
প্রত্যক্ষদর্শীরা জানান, ইঞ্জিনচালিত ট্রলারটি ডুবে যাওয়ার পর নদীতে থাকা একটি বালুবোঝাই বাল্কহেড অর্ধশতাধিক যাত্রীকে উদ্ধার করে। এছাড়া কমপক্ষে ১৫জন সাঁতরায়ে তীরে উঠতে সক্ষম হয়। নিখোঁজদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু।
 
উল্লেখ্য, গত বৃহস্পতিবার বিকালে ৯০জন যাত্রী নিয়ে রাজধানী রামপুরা থেকে ইঞ্জিন চালিত ওই ট্রলারটি চাঁদপুরের সোলেমান শাহ ওরফে লেংটার মেলায় যাচ্ছিল। বিকাল ৪টার দিকে সোনারগাঁওয়ের চর কিশোরগঞ্জ এলাকায় মেঘনা নদীতে ঢেউয়ে ট্রলারটি ডুবে যায়। এই ঘটনায় এ পর্যন্ত ১৬ জনের লাশ উদ্ধার হয়েছে।