ঠাকুরগাঁওয়ে ছুরিকাঘাতে নিহত ১

আপডেট : ০২ এপ্রিল ২০১৭, ২১:১৬
ঠাকুরগাওয়ের পীরগঞ্জ উপজেলায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে আনারুল (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছে।
 
রবিবার বিকালে স্থানীয় একটি বাজারে এ ঘটনা ঘটে।
 
পুলিশ জানায়, ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার রনশিয়া গ্রামের বাহারউদ্দীনের ছেলে আনারুল স্থানীয় বাজার থেকে পান নিচ্ছিলেন। এ সময় দুর্বৃত্তের ছুরিকাঘাতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। তাকে উদ্ধার করে পীরগঞ্জ হাসপাতালে আনা হলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
 
পীরগঞ্জ থানার ওসি আমিরুজ্জামান জানান, ঘাতককে আটক করার চেষ্টা চলছে।