নওগাঁর রাণীনগরে ২০১৬-১৭ অর্থ বছরে রবি ও খরিপ-১ মৌসুমে রাজস্ব অর্থের আওতায় বাস্তবায়িত উন্নত জাতের ভুট্টা ক্ষেত প্রদর্শনী উপলক্ষে এক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকালে উপজেলার পূর্ব বালুভরা গ্রামে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এই মাঠ দিবসের আয়োজন করে। এতে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ এসএম গোলাম সারওয়ারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ হারুনুর রশিদ, ১নং খট্টেশ্বর রাণীনগর ইউপি চেয়ারম্যান মো. আসাদুজ্জামান পিন্টু, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সবুজ কুমার সাহা, উপ-সহকারী কৃষি অফিসার মো. আমির আলী, মো. আসাফুদৌল্লা খোকন, মো. আহসান হাবীব, প্রদর্শনী কৃষক মো. সাইফুল ইসলাম প্রমুখ।
কৃষক সাইফুল ইসলাম কৃষি অফিসের সহযোগিতায় এবার ৫০ শতক জমিতে উন্নত জাতের ভুট্টার আবাদ করেছেন। এতে কৃষি অফিস থেকে তাকে বীজ থেকে শুরু করে সার, কীটনাশক ও প্রয়োজনীয় বালাইনাশক বিনামূল্যে সরবরাহ করা হয়েছে।
সন্ধ্যায় ভুট্টার বিভিন্ন রোগ প্রতিরোধে আগাম সতর্কীকরণের লক্ষ্যে কৃষক সমাবেশ ও ভিডিও প্রদর্শনী করা হয়।
ইত্তেফাক/রাফাত
