মুক্তাগাছায় কিশোরের লাশ উদ্ধার

আপডেট : ০৩ এপ্রিল ২০১৭, ১১:৩২
 
ময়মনসিংহের মুক্তাগাছায় সড়কের পাশ থেকে এক কিশোরের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। সোমবার লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। শান্ত নামের ঐ কিশোর জৈনাকান্দা গ্রামের বাসিন্দা।
 
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, ময়মনসিংহ- জামালপুর সড়কের মুক্তাগাছা উপজেলার দুল্লা ইউনিয়নের কুড়পাড়া এলাকায় গতকাল রবিবার রাতে লাশটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়া হয়। খবর পেয়েই এদিন রাত ১২টার দিকে লাশটি উদ্ধার করে পুলিশ।
 
মুক্তাগাছা থানার ওসি (তদন্ত) মাহবুব জানান, ধারণা করা হচ্ছে- কিশোর সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর বিস্তারিত ধারণা পাওয়া যাবে। এব্যাপারে থানায় ইউডি মামলার প্রস্তুতি চলছে।
 
ইত্তেফাক/কাউছার