মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় আহত ৩০

আপডেট : ০৩ এপ্রিল ২০১৭, ১২:০০
 
চট্টগ্রামের মিরসরাইয়ে বাস উল্টে অন্তত ৩০ জন যাত্রী আহত হয়েছেন। সোমবার সকাল ১০টায় উপজেলার বড়তাকিয়া এলাকায় চট্টগ্রাম থেকে আসা নোয়াখালীর বসুরহাটগামী বসুরহাট এক্সপ্রেসের বাসটি (চট্টমেট্রো ব ১১৬৫) রাস্তার পাশে উল্টে যায়। এতে বাসে থাকা প্রায় সকল যাত্রীই আহত হন।
 
চৌধুরীহাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ শফিকুল ইসলাম জানান, আহতদের স্থানীয় হাসপাতালগুলোতে চিকিৎসা দেওয়া হচ্ছে।
 
ইত্তেফাক/কাউছার