লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা হুমায়ুন কবির ও উপজেলা জামায়াতের আমির মাওলানা নুর উদ্দিনসহ জামায়াতের ১৫ নেতাকে আটক করেছে পুলিশ।
সোমবার (৩ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে হাজিরহাট-মাতাব্বর হাট সড়কের মার্কাজ মসজিদের পেছনে উপজেলা ভাইস চেয়ারম্যানের বাড়ি সংলগ্ন একটি টিনসেট বাড়ি থেকে তাদের আটক করা হয়।
আটকৃতদের মধ্যে অন্যান্যরা হলেন, মো. আলী, আবু জাহের, আবদুর রহিম, নোমান শরীফ, ইউছুফ, মিজান, আলাউদ্দিন, আমির হোসেন, আবদুর রহিম, আমজাদ, নোমান, বাবুল।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস বলেন, সকালে জেলার বিভিন্ন স্থান থেকে আসা জামায়াতের প্রায় ৩৫/৪০ জন নেতাকর্মী ওই ঘরে বৈঠক করছিলো। খবর পেয়ে পুলিশ অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ২০/২৫ জন দৌড়ে পালিয়ে যায়।
তবে এ সময় জামায়াতের উপজেলা আমির মাওলানা নুর উদ্দিন, কামলনগর উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা হুমায়ুন কবিরসহ ১৫জনকে আটক করা হয়। ঘটনাস্থল থেকে জব্দ করা হয় ৫টি মোটরসাইকেল, বেশ কিছু লিফলেট ও বই।
ইত্তেফাক/রাফাত
