‘ঘুষের হাট নবাবগঞ্জ ভূমি অফিস’: দুদককে তদন্তের নির্দেশ

আপডেট : ০৩ এপ্রিল ২০১৭, ১২:১৮
 
‘ঘুষের হাট নবাবগঞ্জ ভূমি অফিস’ শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদনের অভিযোগ আমলে নিয়ে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) তদন্তের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। সোমবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি শহীদুল করিমের ডিভিশন বেঞ্চ এ আদেশ দেন।
 
গতকাল রবিবার একটি জাতীয় দৈনিক প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়, রাজধানী ঢাকার পার্শ্ববর্তী নবাবগঞ্জ উপজেলা অফিসে ঢুকতেই চোখে পড়বে গ্রামের সাধারণ মানুষকে সচেতন করার নানান উদ্যোগ। দালাল থেকে দূরে থাকুন, নামজারির ক্ষেত্রে সরকারি ফি সাড়ে ১১০০ টাকার বেশি কাউকে দিবেন না। রসিদ বুঝে টাকা জমা দিন ইত্যাদি। কিন্তু ভূমি অফিসটির ভেতরের চিত্র একেবারেই উল্টো। বাস্তবতা হল এখানে প্রতিদিন রীতিমতো ঘুষের হাট বসে। প্রকাশ্যে চলে ঘুষ লেনদেন। দালাল ছাড়া রেকর্ড সংশোধনের কোনো ফাইল জমা হয় না।
 

ইত্তেফাক/মণ্ডল