হরিশ্চন্দ্র বাড়ৈ
বরিশালের আগৈলঝাড়ায় আস্কর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, সাবেক ইউপি সদস্য, কোদালধোয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পুলিন চন্দ্র বাড়ৈর বাবা হরিশ্চন্দ্র বাড়ৈ (৯৬) মঙ্গলবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি তিন ছেলে, চার মেয়ে রেখে গেছেন।
