কমান্ডো প্রশিক্ষণে ভারতে গেলেন বিজিবির ৩০ সদস্য

আপডেট : ০৩ এপ্রিল ২০১৭, ১৬:৪৭
বিজিবি-বিএসএফ যৌথ কমান্ডো প্রশিক্ষণে যোগ দিতে বিজিবির ৩০ সদস্যর একটি প্রতিনিধি দল সোমবার সকালে ভারতে গেছেন।
 
প্রতিনিধি দলে নেতৃত্ব দিচ্ছেন ৪৮ বিজিবির সিপাহী আশরাফুল ইসলাম।
 
বিজিবির প্রতিনিধি দলটি বেনাপোল চেকপোস্টের নোম্যান্স ল্যান্ডে গেলে তাদের শুভেচ্ছা জানান ভারতীয় ৬৪ সীমান্ত রক্ষীবাহিনীর এসি আরজি মিনা।
 
প্রতিনিধি দলে আছেন  ৪৮ বিজিবর দুইজন, ১৪ বিজিবির দুইজন, ৪৯ বিজিবির দুইজন, ১১বিজিবির দুইজনসহ মোট ৩০ জন সদস্য।
 
ভারতের ঝাড়খণ্ড প্রদেশের হাজারীবাগ বিএসএফ একাডেমিতে ৪০ দিনব্যাপী এই কমান্ডো প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে।