পুলিশ দম্পতি হত্যা মামলায় তাদের সন্তান ঐশী রহমানের মানসিক অবস্থা পর্যবেক্ষণে হাজিরার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। আগামী ১০ এপ্রিল তাকে আদালতে হাজির করতে বলা হয়েছে।
দম্পতি হত্যা মামলায় ডেথ রেফারেন্স ও আপিলের শুনানিকালে বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেনের হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ আজ সোমবার এ আদেশ দেয়।
রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল জহিরুল হক সাংবাদিকদের বলেন, তার (ঐশী) বিরুদ্ধে মামলা চলছে, এই বিষয়ে সে জানে কিনা এবং তার মানসিক অবস্থা খতিয়ে দেখতে আদালত তাকে হাজিরে নির্দেশ দিয়েছেন।
এই মামলায় ২০১৫ সালের ১২ নভেম্বর ঐশী রহমানকে মৃত্যুদন্ড দেয় বিচারিক আাদালত। এ ছাড়া ঐশীকে আশ্রয় দেয়ায় তার বন্ধু মিজানুর রহমানকে দুই বছরের কারাদন্ড ও অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার অন্য আসামি আসাদুজ্জামান জনিকে খালাস দেয় আদালত।
২০১৩ সালের ১৬ আগস্ট ওই বাসা থেকে স্ত্রী স্বপ্না রহমানসহ তার ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করে পুলিশ। এর পরদিন ঐশী গৃহকর্মী সুমীকে নিয়ে রমনা থানায় আত্মসমর্পণ করেন।
