মুন্সীগঞ্জে ৮০০ কেজি জাটকা জব্দ

আপডেট : ০৩ এপ্রিল ২০১৭, ১৮:৩৩
মুন্সীগঞ্জের মেঘনা ও ধলেশ্বরী নদীতে অভিযান চালিয়ে ৮০০ কেজি জাটকা জব্দ করেছে কোস্টগার্ড। 
 
সোমবার ভোর রাত থেকে সকাল পর্যন্ত দুই নদীতে অভিযান চালিয়ে এ জাটকা জব্দ করেন তারা। 
 
গজারিয়া কোস্টগার্ড স্টেশনের পেটি অফিসার ইব্রাহিম খলিল জানান, ভোর রাতে যাত্রীবাহী ঢাকাগামী এমভি রিয়াদ-২ নামের লঞ্চ থেকে চারটি ঝুড়িতে থাকা ৬০০ কেজি জাটকা আটক করা হয়। তবে এ সময় জাটকাগুলোর কোন মালিক পাওয়া না যাওয়ায় কাউকে আটক করা যায়নি। পরে সদর উপজেলা মৎস্য অফিসার ফারুক মহেদুর জামানের নেতৃত্বে  জাটকা বিভিন্ন মাদ্রাসার এতিম শিশুদের মাঝে বিলিয়ে দেয়া হয়।