মাজেম আলী
জামালপুর জেলার ইসলামপুরে পলবান্ধা ইউনিয়নের উত্তর সিরাজাবাদের বীর মুক্তিযোদ্ধা মাজেম আলী (৭০) মঙ্গলবার ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ... রাজিউন)। বুধবার বাদ যোহর রাষ্ট্রীয় মর্যাদা দেওয়ার পর জানাজা শেষে পারিবারিক গোরস্থানে তার লাশ দাফন করা হয়। তিনি স্ত্রী, ৫ ছেলে ও ১ মেয়েসহ বহুগ্রণগ্রাহী রেখে গেছেন।
আজিজুল হক
রাজবাড়ীর গোয়ালন্দের বীর মুক্তিযোদ্ধা আজিজুল হক (৬৮) বৃহস্পতিবার ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ... রাজিউন)। তিনি ৪ ছেলে, স্ত্রী ও অসংখ্য গুণগ্রাহী রেখে যান। তিনি দীর্ঘদিন ক্যান্সারসহ নানা জটিল রোগে ভুগছিলেন। গোয়ালন্দ উপজেলা কমপ্লেক্স মাঠে বেলা ২টায় তাকে রাষ্ট্রীয় মর্যাদা প্রদানের পর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এরপর রাজবাড়ী সদরের খানখানাপুর হাফেজিয়া মাদ্রাসা মাঠে দ্বিতীয় জানাজা শেষে পৈতৃক বাড়ির পাশে কবরস্থানে দাফন করা হয়।
