হবিগঞ্জের মেয়র জি কে গউছের সাময়িক বরখাস্তের আদেশ স্থগিত করেছে হাইকোর্ট। একইসঙ্গে ওই আদেশ কেন বাতিল করা হবে না— তা জানতে চেয়ে রুল জারি করেছে আদালত।
আজ মঙ্গলবার বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো. আতাউর রহমান খানের ডিভিশন বেঞ্চ এ আদেশ দেন।
রবিবার স্থায়ীয় সরকার মন্ত্রণালয় জি কে গউছকে বরখাস্তের আদেশ দেয়। এর বিরুদ্ধে তিনি হাইকোর্টে রিট করেন। গউছের পক্ষে আইনজীবী খন্দকার মাহবুব হোসেন শুনানি করেন।
ইত্তেফাক/মণ্ডল
