বাংলাদেশি পাসপোর্টে ইন্দোনেশিয়া যাওয়ার চেষ্টা চার রোহিঙ্গা আটক

আপডেট : ০১ এপ্রিল ২০১৯, ২২:৩৪

ইত্তেফাক রিপোর্ট

বাংলাদেশের পাসপোর্ট নিয়ে ইন্দোনেশিয়া যাওয়ার উদ্দেশে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গিয়ে আটক হয়েছেন চার রোহিঙ্গা। বিমানবন্দর আর্মড পুলিশ গত রবিবার বিমানবন্দরের বহিরাগমন টার্মিনালের বহিরাঙ্গন থেকে তাদের আটক করে। জানা গেছে, ‘রোহিঙ্গা যাত্রী আনোয়ার, রোকেয়া, মরিজান ও আমেনা বেগম সকালে ইন্দোনেশিয়া যাওয়ার উদ্দেশে বিমানবন্দরে যায়। তাদের দুপুর ১২টা ১৫ মিনিটে মালয়েশিয়ান এয়ারলাইন্সে (ফ্লাইট নম্বর এমএইচ ১০৩) মালয়েশিয়া হয়ে ইন্দোনেশিয়া যাওয়ার কথা ছিল। সকলেই আরাকানের মংডু এলাকার বাসিন্দা বলে তারা স্বীকার করেছেন। তারা বাংলাদেশি পাসপোর্ট বহন করছিলেন।’ তাদের বিমানবন্দর থানায় সোপর্দ করে তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।