শরণখোলায় হরিণ উদ্ধার করে সুন্দরবনে অবমুক্ত

আপডেট : ০৪ এপ্রিল ২০১৭, ১৮:৪২
 
সুন্দরবন থেকে আসা দলছুট একটি চিত্রল হরিণ মঙ্গলবার সকাল ১০টার দিকে লোকালয় থেকে উদ্ধার করে বনে অবমুক্ত করা হয়েছে।
 
বাগেরহাটের শরণখোলার উপজেলার বনসংলগ্ন দক্ষিণ সাউথখালী গ্রাম থেকে হরিণটি স্থানীয়রা ধরে বনবিভাগের কাছে হস্তান্তর করে। স্থানীয় ইউপি সদস্য জাকির হাওলাদার জানান, হরিণটি সোমবার রাতের কোনো একসময় সুন্দরবন থেকে নদী সাঁতরে লোকালয় এসে বেড়িবাঁধের বাইরে ওই গ্রামের জহির খানের একটি পরিত্যক্ত ঘরে আশ্রয় নেয়। সকালে লোকজন দেখতে পেয়ে বনকর্মীদের খবর দেয়। পরে তারা এসে হরিণটি নিয়ে যায়।
 
পূর্ব সুন্দরবনের শরণখোলা স্টেশন কর্মকর্তা (এসও) মো. আনোয়ার হোসেন জানান, হরিণটি সুন্দরবনের এক নম্বর কম্পার্টমেন্টের বগী স্টেশন এলাকায় অবমুক্ত করা হয়েছে।