গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় নিষিদ্ধ সংগঠন জেএমবি তিন সদস্যকে আটক করেছে পুলিশ। এসময় বিপুল পরিমাণ জিহাদি বই উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলার হরিনাথপুর ইউনিয়নের তালুকজামিরা গ্রামের কিশামত কেওয়াবাড়ী পাড়ার আব্দুল ওহাব প্রধানের বাড়ি থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন, উপজেলার কিশামত কেওয়াবাড়ী গ্রামের নুরুল আকন্দের ছেলে মেহেদুল ইসলাম (৩৫), গোবিন্দগঞ্জ উপজেলার জগদীশ পাঁচপাড়া গ্রামের আব্দুস সাত্তারের ছেলে দেলোয়ার হোসেন (৩০) ও সদর উপজেলার রামচন্দ্রপুর গ্রামের মৃত নজলার রহমানের ছেলে আতাউর রহমান মন্টু (৩৫)।
পলাশবাড়ী থানার ওসি মাহমুদুল আলম জানান, ওই বাড়িতে দীর্ঘদিন থেকে জেএমবি সদস্যদের প্রশিক্ষণ প্রদান করা হত বলে প্রাথমিকভাবে জানা গেছে।
