বেনাপোল বাজার থেকে আজ বুধবার সকালে প্রাইভেটকারসহ দুই হাজার তিনশ পিস ফেনসিডিল জব্দ করেছে বিজিবি। এ সময় মাদক ব্যবসায়ী বাবুলকে আটক করা হয়েছে। আটক বাবলু বেনাপোল পোর্ট থানার ভবেরবের গ্রামের আব্দুল জলিলের ছেলে।
যশোর ৪৯ বিজিবির কমান্ডিং অফিসার লে. কর্নেল খবির উদ্দিন জানান, ভারত থেকে পাচার হয়ে আসা বিপুল সংখ্যক ফেনসিডিল প্রাইভেটকার যোগে ঢাকায় যাচ্ছে- এমন সংবাদ পেয়ে বিজিবি সদস্যরা সাদা রঙ এর একটি প্রাইভেটকার আটক করে। পরে কারটি তল্লাশি করে তার ভেতর থেকে দুই হাজার তিনশ পিস ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী বাবুলকে আটক করে।
আটক ফেনসিডিলের মূল্য ১১ লাখ ৫০ হাজার টাকা বলে বিজিবি জানায়। আটক বাবুলের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে বেনাপোল থানায় সোপর্দ করা হয়েছে।
ইত্তেফাক/কাউছার
