নওগাঁর বদলগাছী উপজেলার গয়েশপুর গ্রামের এক বাড়িতে আজ বুধবার রাত ডাকাতিকালে এক ডাকাত নিহত হয়েছেন। রাত ২টার দিকে গ্রামের বিত্তবান আনিস চৌধুরীর বাড়িতে এই ঘটনা ঘটে। আজ সকাল ১০টা পর্যন্ত নিহত ওই ডাকাতের নাম জানা যায়ানি বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানিয়েছে, উপজেলার মথুরাপুর ইউনিয়নের গয়েশপুর গ্রামের বিত্তবান আনিস চৌধুরীর বাড়িতে ১২/১৫ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল রাত ২টার দিকে প্রবেশ করে। ডাকাতরা কয়েকটি ককটেল বিস্ফোরণ করে বাড়ির মালিকদের জিম্মি করে ১২ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ৪০ হাজার টাকা লুট করে নিয়ে।
এসময় বাসার মালিক আনিস চৌধুরীর লাইসেন্সকৃত বন্দুক দিয়ে গুলি চালান। এতে এক ডাকাত নিহত হলেও অন্য ডাকাতরা পালিয়ে যান।
বদলগাছী থানার ওসি জালাল উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, নিহত ডাকাতের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এখন পযন্ত নিহতের পরিচয় পাওয়া যায়নি।
ইত্তেফাক/কাউছার
