বিকেলে খালেদা জিয়ার সাথে নেদারল্যান্ড রাষ্ট্রদূতের বৈঠক

আপডেট : ০৫ এপ্রিল ২০১৭, ১২:০৩
 
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাথে বৈঠক করবেন বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত লিওনি মার্গারিটা। বুধবার বিকেল পাঁচটায় রাজধানীর গুলশানে বেগম জিয়ার রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক হবে বলে জানিয়েছেন খালেদা জিয়ার প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান।
 
উল্লেখ্য, এর আগে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডাসহ কয়েকটা দেশের রাষ্ট্রদূত এবং হাইকমিশনারদের সাথে বৈঠক করেছেন বেগম খালেদা জিয়া।
 
ইত্তেফাক/মণ্ডল