ডোমারে বিদ্যুতের তার ছিড়ে গৃহবধূর মৃত্যু

আপডেট : ০৫ এপ্রিল ২০১৭, ১৩:৫৪
 
নীলফামারীর ডোমার উপজেলায় বিদ্যুতের তার ছিড়ে লতিফা বেগম (৩৫) নামের তিন সন্তানের এক মায়ের মৃত্যু হয়েছে। বুধবার সকাল ১০টায় উপজেলার গোমনাতি ইউনিয়নের আমবাড়ি হাট যমুনা ক্লিনিকের সামনে এ ঘটনা ঘটে। লতিফা বেগম ওই এলাকার হামিদুল ইসলামের স্ত্রী।
 
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে লতিফা বেগম গোমনাতি আমবাড়ি পিডিবি’র ১১হাজার ভোল্ডের মেইন লাইনের পাশ দিয়ে ছাগল নিয়ে হাঁটছিলেন। এমন সময় হঠাৎ মেইন লাইনটি ছিড়ে তার গায়ে পড়লে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই লতিফা বেগমের মৃত্যু হয়। 
 
ডোমার বিদ্যুৎ সরবরাহের নির্বাহী প্রকৌশলী সাইফুল ইসলাম জানান, বিদ্যুতের এ তারগুলো অনেক পুরনো। সেচ মৌসুমে বিদ্যুতের বেশি সরবরাহের কারণে তারগুলো গরম হয়ে ছিড়ে গেছে। 
 
গোমনাতি ইউপি চেয়ারম্যান আব্দুল হামিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 
 
ইত্তেফাক/কাউছার