সরকারি সফরে সিঙ্গাপুর ও মালয়েশিয়া যাচ্ছেন সেনাবাহিনী প্রধান

আপডেট : ০১ এপ্রিল ২০১৯, ২২:৩৬

সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ ৭ দিনের সরকারি সফরে আগামীকাল বুধবার সিঙ্গাপুর ও মালয়েশিয়ার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন। সফরকালে তিনি সিঙ্গাপুরের চিফ অফ ডিফেন্স ফোর্স এর সঙ্গে সৌজন্য সাক্ষাত্ করবেন। এছাড়াও তিনি চাংগি কমান্ড এন্ড কন্ট্রোল সেন্টারসহ বেশকিছু সামরিক ও অসামরিক স্থাপনা পরিদর্শন করবেন। আগামী ৭ এপ্রিল সেনাবাহিনী প্রধান সিঙ্গাপুর থেকে মালয়েশিয়া যাবেন। সফর শেষে ৯ এপ্রিল রাতে দেশে ফিরবেন তিনি। — আইএসপিআর