সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

আপডেট : ০৫ এপ্রিল ২০১৭, ১৭:০৬
টানা বর্ষণে শ্রীমঙ্গল-সাতগাঁও স্টেশনের মাঝামাঝি একটি ব্রিজ ভেঙে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
 
সাতগাঁও-রশিদপুর পাহাড়ি এলাকায় পাহাড় ধসের কারণে সকালে দু’দফা ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে।
 
শমশেরনগর রেলওয়ে স্টেশন মাস্টার কবির আহমদ বলেন, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সিলেট-আখাউড়া রেললাইনের সাতগাঁও-রশিদপুর পাহাড়ি এলাকায় পাহাড় ধসে বুধবার সকালে দু’দফা ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পরবর্তীতে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। পরে শ্রীমঙ্গল-সাতগাঁও স্টেশনের মাঝামাঝি এলাকায় একটি ব্রিজ ভেঙে পড়ে। ফলে সিলেটের সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
 
ইত্তেফাক/ইউবি