খালিয়াজুরীতে আরো ৯ বাঁধ ভেঙে গেছে

আপডেট : ০৫ এপ্রিল ২০১৭, ১৭:১২
পাহাড়ি ঢলে খালিয়াজুরী উপজেলার কীর্তনখোলা বাঁধ ভাঙার পর আরো ৯টি ছোট-বড় ফসল রক্ষা বাঁধ ভেঙে গেছে। গোটা হাওরাঞ্চলের কৃষক পরিবারে এখন চলছে কান্না-আহাজারি।
 
উপজেলার মেন্দিপুর ও গাজীপুর ইউনিয়নের কৃষকরা জানান, ধনু নদী দিয়ে বয়ে আসা পাহাড়ি ঢলের চাপে মঙ্গলবার রাত থেকে বুধবার দিনের মধ্যে মেন্দিপুর ইউনিয়নের নাওটানা, পুটিয়া, পেটনা, কুড়পার এবং গাজীপুর ইউনিয়নের কেওরালা, কুমারিয়া, কেদারিয়া, পুইট্যা এবং খৈল্যার বাঁধ ভেঙে গেছে। বাঁধ ভেঙে পানিতে মেন্দিপুরের রোয়াইল, ঝালখালি, পুটিয়া, পেটনা এবং গাজীপুরের বুড়বুড়িয়া, বেড়ি ও ফেনার হাওরসহ অন্তত ২০টি ছোট বড় হাওরের ৭০ থেকে ৮০ ভাগ বোরো ধান নতুন করে তলিয়ে গেছে। 
 
গাজীপুর ইউনিয়নের চেয়ারম্যান আতাউর রহমান চৌধুরী বলেন, এলাকাবাসীর দাবি এবং স্থানীয় এমপির সুপারিশ থাকা সত্ত্বে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) চলতি বছর গাজীপুর ইউনিয়নের কোন বাঁধ রক্ষণাবেক্ষণের কাজ করেনি। এ কারণে একটি বাঁধও কৃষকের ফসল রক্ষা করতে পারেনি।  
 
ইত্তেফাক/ইউবি