নোয়াখালীর কোম্পানীগঞ্জে বজ্রপাতে ৫০ শিক্ষার্থী অজ্ঞান হয়েছে।
তাদের কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন বেসরকারি ক্লিনিকে ভর্তি করা হয়।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে উপজেলার কমদতলা উচ্চ বিদ্যালয়ে টিন সেড ভবনে বজ্রপাত হয়। এ সময় ৫০ ছাত্র-ছাত্রী অজ্ঞান হয়ে পড়ে। এলাকাবাসী ও শিক্ষকেরা অজ্ঞান অবস্থায় উদ্ধার করে প্রথমে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করে।
এ ব্যাপারে স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি মনিরুজ্জমান মনির বলেন, ‘আমরা খবর পেয়ে দ্রুত ছাত্র-ছাত্রীদের হাসপাতালে নেয়ার ব্যবস্থা করি। তাদের জ্ঞান ফিরতে শুরু করেছে।
ইত্তেফাক/ইউবি
