কুমিল্লায় প্রাইভেটকারের ধাক্কায় শ্রমিক নিহত, আহত ৬

আপডেট : ০৫ এপ্রিল ২০১৭, ১৯:৩১
 
কুমিল্লার চৌদ্দগ্রামে প্রাইভেটকারের ধাক্কায় এক ইটভাটা শ্রমিক নিহত হয়েছেন। এতে আরও ছয়জন আহত হয়েছেন।
 
নিহতের নাম মো. আবদুল জলিল (৪৮)। তার বাড়ি নীলফামারীর সিংড়া উপজেলার কুমারপাড়া গ্রামে। বুধবার সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আমানগন্ডা এলাকায় এ ঘটনা ঘটে। জলিল উপজেলার ঘোলপাশা ইউনিয়নের ধনুসাড়া এলাকার একটি ইটভাটার শ্রমিক।
 
মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট মো. ইব্রাহিম জানান, পাঁচ শ্রমিক মহাসড়কের নতুন রাস্তার আমানগন্ডা এলাকায় হাঁটছিল। পিছন থেকে ঢাকামুখী একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে তাদেরকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে আবদুল জলিল নিহত হন। অপর চার শ্রমিক ও প্রাইভেটকারে থাকা ব্যক্তিরা আহত হয়েছেন। গুরুতর আহত ছয়জনকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।
 
ইত্তেফাক/জামান