পিরোজপুরের ভাণ্ডারিয়ায় বুধবার দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাতা তফাজ্জল হোসেন মানিক মিয়ার ছোট ভাই মোফাজ্জল হোসেন চাঁন মিয়ার ৪১তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে ভাণ্ডারিয়া সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মোফাজ্জল হোসেন চাঁন মিয়ার কর্মময় জীবনের উপর স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন, মজিদা বেগম মহিলা বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ মো. মোশারফ হোসেন মামুন, বিএনপি নেতা সিকদার জাকির হোসেন বাচ্চু, মো. আলমগীর হোসেন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান খান মো.রুস্তুুম আলী, জেপি নেতা হুমায়উন কবির বাদল সিকদার প্রমুখ। দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা আবুল কাশেম।
এছাড়াও পরিবারের পক্ষ থেকে প্রতিবছরের ন্যায় এবছরও দুপুরে উপজেলার সকল এতিমখানা, লিল্লাবোডিংয়ে দোয়া মোনাজাত ও এতিমদের বিশেষ ভোজের আয়োজন করা হয়েছে।
