ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শহীদুল্লাহ হলের পুকুরে গোসল করতে নেমে পানিতে তলিয়ে বায়জিদ বোস্তামি (২০) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তিনি বিশ্ববিদ্যালয়ের ফলিত পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী ছিলেন। আজ বুধবার সন্ধ্যায় এই ঘটনা ঘটে।
ঠাকুরগাঁও জেলার রুহিয়ার ফাকাবাড়িতে তার গ্রামের বাড়ি বলে জানা গেছে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এম আমজাদ হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আমরা জানতে পেরেছি বৃষ্টির সময় বন্ধুরা মিলে খেলা করছিল। পরে সে একাই গোসল করতে নামে। মাঝপথে গিয়ে টায়ার্ড হয়ে গেলে ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসে। সেখানে আজ সন্ধ্যা পৌনে ৭টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
