পুন:নিয়োগ বিজ্ঞপ্তি: ভিতরবন্দ স্নাতক মহাবিদ্যালয়, ডাকঘর: ভিতরবন্দ,উপজেলা:নাগেশ্বরী, জেলা: কুড়িগ্রাম-এর সরকারি ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিধিমোতাবেক অনার্স কোর্স খোলার নিমিত্তে সৃষ্ট পদসমূহে (৪র্থ বার) বাংলা বিষয়ে ৪, সমাজকর্ম বিষয়ে ৫, হিসাব বিজ্ঞান বিষয়ে ৫ জন ও ডিগ্রি পাস কোর্সে (৫ম বার) তৃতীয় পদে (সৃষ্ট) দর্শন বিষয়ে ১ জন করে সংশ্লিষ্ট বিষয়ে নিবন্ধন/ ইনডেক্সধারী প্রভাষক আবশ্যক। বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ দিনের মধ্যে ৩ কপি ছবি ও প্রয়োজনীয় কাগজপত্রসহ অধ্যক্ষ বরাবর আবেদন করতে হবে। পূর্বে আবেদনকারীর আবেদন নিষ্প্রয়োজন। পদসমূহ বর্তমানে এমপিওভুক্তির যোগ্য নহে। -অধ্যক্ষ। সিকে-৮৭৫
