বঙ্গবন্ধু সেতু পূর্ব পাড়ে ট্রেন লাইনচ্যুত, উত্তরবঙ্গগামী ট্রেন চলাচল বন্ধ

আপডেট : ০৬ এপ্রিল ২০১৭, ১৩:০১
 
বঙ্গবন্ধু সেতুপূর্ব পাড় রেলস্টেশনের পাথাইকান্দি এলাকায় লালমনিরহাট এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ তিন বগি লাইনচ্যূত হওয়ায় উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী ট্রেন চলাচল বন্ধ রয়েছে। আজ বৃহস্পতিবার ভোর রাত ৩টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
 
বঙ্গবন্ধু সেতুপূর্ব থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আছাবুর রহমান ও বঙ্গবন্ধু সেতুপূর্ব সহকারি রেলস্টেশনের মাস্টার আব্দুল মান্নান জানান, রাতে ঢাকা থেকে ছেড়ে আসা লালমনিরহাট এক্সপ্রেস ট্রেনটি বঙ্গবন্ধু সেতুপূর্ব পাথাইকান্দিতে ইঞ্জিনসহ তিনবগি লাইনচ্যুত হওয়ায় রাত থেকে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। সিরাজগঞ্জ, ঈশ্বরদীসহ উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা বেশ কয়েকটি ট্রেন আটকা পড়েছে।
 
এদের মধ্যে ভোর রাতে ঢাকা দিকে ছেড়ে আসা সিরাজগঞ্জ এক্সপ্রেস, চিত্রা এক্সপ্রেস, সুন্দরবন এক্সপ্রেস, ঈশ্বরদী লোকালসহ কয়েকটি ট্রেন আটকা পড়েছে। এই রিপোর্ট লেখা পর্যন্ত কোন উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে না পৌছানোয় লাইনচ্যূত ট্রেনটি উদ্ধার কার্যক্রম শুরু হয়নি।
 
ইত্তেফাক/রাফাত