চিকিত্সার জন্য সাহায্যের আবেদন

আপডেট : ২৩ নভেম্বর ২০১৮, ২১:৫৬

গত তিন বছর যাবত্ ‘নিহার’ ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিত্সাধীন আছে। তিন বছরে চিকিত্সা চালাতে গিয়ে প্রায় ১০ লক্ষ টাকা ব্যয় হয়েছে। চিকিত্সক বলেছেন, আরো পাঁচ বছর চিকিত্সা চালিয়ে যেতে হবে। চিকিত্সার জন্য এখনও অনেক টাকার প্রয়োজন। যা তার পরিবারের পক্ষে যোগান দেওয়া সম্ভব না। তাই কোনো উপায় না থাকায় নিহারের মা তার চিকিত্সার জন্য সাহায্যের আবেদন জানিয়েছেন। সাহায্য পাঠাবার ঠিকানা:সালমা বেগম, একাউন্ট নাম্বার: ২০৫০১৭৪০২০৩২৭৭৫০৫, ইসলামী ব্যাংক লিমিটেড, ভোলা শাখা, মোবাইল নাম্বার: ০১৭৮০১৩২৯৪৯।

ফরহাত হোসেন

ফরহাত হোসেন (০৭) হাফিজিয়া এতিম খানা মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র। সে চার মাস যাবত্ প্রাণঘাতী লিমফোমা ক্যান্সারে আক্রান্ত। স্থায়ী ঠিকানা: গ্রাম-নওয়াপাড়া, পোস্ট : গুয়াটন, থানা :পিরোজপুর সদর, জেলা: পিরোজপুর। যোগাযোগ: বাড়ি নং-৩৩০ (টিনসেড), এরশাদ নগর, মাদ্রাসা রোড, টঙ্গী। চিকিত্সার টাকা জোগানোর জন্য তার পিতা ও মাতা দেশে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন। তারা দুই ভাই এতিম। তার ভাইয়ের পড়াশোনা বন্ধ হয়ে গেছে। বর্তমানে ছোট ভাইকে বাঁচানোর জন্য গাড়িতে গাড়িতে ও বাসস্ট্যান্ডে পেপার হকারি করে চিকিত্সা চালাতে হচ্ছে। চিকিত্সার জন্য প্রায় তিন লাখ টাকা প্রয়োজন। সাহায্য পাঠানোর ঠিকানা : আসিফ হোসেন, সঞ্চয়ী হিসাব নং-২০৫০১৩৬৬৭০০১৭০৯০৭ (অনলাইন), ইসলামী ব্যাংক লিঃ। মোবাইল নং-০১৯০৯০৩৯০৯৭ (বিকাশ)।