চীনের প্রেসিডেন্ট শি জিনপিং আজ বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাত করছেন। ৬৩ বছর বয়সী চীনের এ নেতাকে দেশটির সবচেয়ে শক্তিশালী নেতা হিসেবে বিবেচনা করা হয়ে থাকে।
ফ্লোরিডায় মার্কিন প্রেসিডেন্টের মার-এ-লাগো অবকাশ কেন্দ্রে তাদের মধ্যে এ সাক্ষাত অনুষ্ঠিত হচ্ছে। এই প্রথমবারের মতো সরাসরি সাক্ষাতে বিশ্বের ক্ষমতাধর এ দুই নেতা তাদের মধ্যে দৃশ্যমান মতপার্থক্য মিটিয়ে ব্যক্তিগত সম্পর্ক উন্নয়নের চেষ্টা করবেন বলে মনে করা হচ্ছে।
কারণ, গত নভেম্বরে ট্রাম্প অপ্রত্যাশিতভাবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর থেকেই বিভিন্ন ইস্যুতে এ দুই নেতার মধ্যে লক্ষণীয় দূরত্ব তৈরি হয়েছে।
বাণিজ্যিক প্রতিদ্বন্দ্বী এ দুই দেশের নেতার আলোচনায় উত্তর কোরিয়া, তাইওয়ান, দক্ষিণ চীন সাগর, মানবাধিকার ও বাণিজ্যিক বিষয় গুরুত্ব পাবে বলে জানা গেছে। এএফপি।
ইত্তেফাক/সেতু
