ময়মনসিংহের ফুলবাড়ীয়া থানা পুলিশ বুধবার রাতে অভিযান চালিয়ে গাঁজা, ইয়াবা ও মদসহ সাতজনকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা হলেন, বরুকা গ্রামের গাঁজা ব্যবসায়ী সাজু (৩৫), মোস্তফা (৪০), আ. হক (৪০), হাতিলেইট গ্রামের ইয়াবা ব্যবসায়ী তারা মিয়া (৩৫), উপজেলা সদরের ঋষিপাড়ার মদ ব্যবসায়ী পরিমুল (৩০), মিনা (৪০) ও আরতী (৩৫)।
ফুলবাড়ীয়া থানার অফিসার ইনচার্জ রিফাত খান রাজিব জানান, মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
