গাইবান্ধার সাঘাটা উপজেলায় পারিবারিক দ্বন্দ্বের জেরে ছোট ভাই লিটন মিয়ার ছুরিকাঘাতে বড় ভাই শাহিদুল ইসলাম (২৬) খুন হয়েছেন।
বুধবার দিবাগত রাতে উপজেলার পদুমশহর ইউনিয়নের স্কুলবাজার এলাকায় এ ঘটনা ঘটে। তারা দুই জনেই ওই এলাকার কাজী মো. তাজুল ইসলামের ছেলে।
খবর পেয়ে পুলিশ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
সাঘাটা থানার ওসি মোস্তাফিজার রহমান জানান, এনিয়ে থানায় একটি হত্যা মামলা হয়েছে।
