নদীর তীরভূমির অবৈধ দখলরোধ, পরিবেশের উন্নয়ন ও বিনোদনের লক্ষ্যে ঢাকা শহরের চারপাশে আরো চারটি ‘ইকোপার্ক’স্থাপন করা হবে বলে জানিয়েছেন নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান।
বৃহস্পতিবার ঢাকায় শ্যামপুরস্থ বিআইডব্লিউটিএ ইকোপার্ক রাইডসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান কমডোর এম মোজাম্মেল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সংসদ সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা, সংসদ সদস্য এডভোকেট সানজিদা খানম, মেসার্স নেপচুন এন্টারটেইনমেন্ট এন্ড এমিউজমেন্ট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রফিকুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।
শাজাহান খান বলেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামীতেও আওয়ামী লীগকে ভোট দিয়ে ক্ষমতায় বসাতে হবে। জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ মোকাবেলায় সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
ইত্তেফাক/ইউবি
