দ্বিতীয় ও শে টি-২০ ম্যাচের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ১৩ ওভারের প্রথম বলে ভিকুম সঞ্জায়ার শিকার হয়ে বিদায় নিয়েছেন টি-২০ স্পেলাশিস্ট খ্যাত টাইগার ব্যাটসম্যান সাব্বির রহমান। তিনি ১৮ বলে এক ছয়ের সাহায্যে ১৯ রান করেছেন।
টাইগারদের দলীয় সংগ্রহ ১৪ ওভারে ১৩২ । ক্রিজে অপরাজিত আছেন সাকিব আল হাসান (৩৫) ও মোসাদ্দেক হোসেন সৈকত (০)।
এরআগে মাশরাফির বিদায়ী টি-২০ ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ে নেমে লঙ্কান বোলারদের বল পিটিয়ে ঝড় তোলেন দুই টাইগার ব্যাটসম্যান ইমরুল কায়েস ও সৌম্য সরকার । সৌম্য-কায়েসের অর্ধশতরানের জুটির উপর ভর করে বড় সংগ্রহের দিকে যেতে থাকে টাইগাররা। অবশ্য এরপরই জোড়া আঘাত হানে লঙ্কানরা। ৬.৩ ওভারে দলীয় ৭১ রানে বিদায় নেন সৌম্য সরকার। তিনি ১৭ বলে ৩৪ রান করে বিদায় নেন । ৭.৫ ওভারে রান আউটে কাটা পরে বিদায় নেন কায়েস। তিনি ২৫ বলে ৩৬ রান করেন।
শেষবারের মত আন্তর্জাতিক টি-২০ ম্যাচে টস করতে নেমে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বিদায়ী অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। স্বাগতিক লঙ্কানদের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টি-২০ ম্যাচ খেলেই টি-২০ থেকে বিদায় নিচ্ছেন বাংলাদেশের এই লিজেন্ড ক্রিকেটার।
ইনজুরির কারণে বাংলাদেশ দল থেকে বাদ পড়েছেন উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবাল তার জায়গায় দলে ফেরেন ইমরুল কায়েস। পেসার তাসকিন আহমেদের বদলে মাঠে নামবেন মেহেদী হাসান মিরাজ। আর এ ম্যাচের মধ্যদিয়েই আন্তর্জাতিক টি-২০ তে অভষেক হচ্ছে তরুণ অলরাউন্ডারের।
শেষ ম্যাচের দল অপরিবর্তিত রেখেছে লঙ্কানরা। সিরিজ বা্ঁচাতে এ ম্যাচে জয়ের বিকল্প টাইগারদের সামনে নেই।
বাংলাদেশ দল. সৌম্য সরকার, ইমরুল কায়েস, সাব্বির রহমান, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মোসাদ্দেক হোসেন, মাহমুদুল্লাহ রিয়াদ, মোহাম্মদ সাইফুদ্দিন, মাশরাফি (অধিনায়ক),মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর।
শ্রীলঙ্কা দল. কুশাল পেরেরা, দিলশান মুনাবীরা, উপুল থারাঙ্গা (অধিনায়ক), চামারা কাপুগেদারা, অসোলা গুনারাত্নে, মিলিন্দা সিরিওয়ারদানা, থিসারা পেরেরা, সেকুয়া প্রসান্না, ভিকুম সাঞ্জায়া, লাসিথ মালিঙ্গা, নুয়ান কুলাসেকারা।
ইত্তেফাক/রেজা
