আগামী ৩০ এপ্রিলের মধ্যে খুলনাকে ভিক্ষুকমুক্ত জেলা ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে খুলনা জেলা প্রশাসন।
ভিক্ষাবৃত্তির কুফল সম্পর্কে ব্যাপক প্রচার ও এ কাজের জড়িতদের বিভিন্নভাবে পুনর্বাসন করা হবে। বৃহস্পতিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ভিক্ষুকমুক্তকরণ, ভিক্ষুকদের কর্মসংস্থান ও পুনর্বাসন সংস্থা খুলনা এর মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। খুলনা জেলা প্রশাসক নাজমুল আহসানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার মো. আবদুস সামাদ।
জেলা প্রশাসক জানান, ইতোমধ্যে খুলনা জেলায় তিন হাজার ৪৯২জন ভিক্ষুককে শনাক্ত করা হয়েছে। এর মধ্যে তিন হাজার ৩৪জন ভিক্ষুককে পুনর্বাসনের ব্যবস্থা করা হয়। বাকি ৪শ' ৫৫জনকে পুনর্বাসনের কার্যক্রম চলমান রয়েছে। খুলনার ৯টি উপজেলার মধ্যে দিঘলিয়া, দাকোপ ও কয়রা উপজেলা ভিক্ষুকমুক্ত এলাকা হিসেবে ঘোষণা করা হয়েছে। অবশিষ্ট উপজেলাগুলো আগামী ৩০ এপ্রিলের মধ্যে ভিক্ষুকমুক্ত করে খুলনা জেলাকে ভিক্ষুকমুক্ত জেলা ঘোষণা করা হবে।
খুলনা বিভাগীয় কমিশনার মো. আবদুস সামাদ বলেন, 'ক্ষুধা ও দারিদ্রমুক্ত বাংলাদেশ গঠনে ভিক্ষুকমুক্ত কর্মসূচি একটি মহতী উদ্যোগ।
