আংগারিয়া হাই স্কুল এলামনাই অ্যাসোসিয়েশন এর আত্মপ্রকাশ

আপডেট : ২৩ নভেম্বর ২০১৮, ২১:৫৬

শরীয়তপুর জেলার ঐতিহ্যবাহী আংগারিয়া হাই স্কুলের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের সমন্বয়ে সম্প্রতি আংগারিয়া হাই স্কুল এলামনাই অ্যাসোসিয়েশন নামে একটি সংগঠনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। এ উপলক্ষে রাজধানীর একটি হোটেলে মোঃ বেলায়েত হোসেনকে সভাপতি ও নোমান কবিরকে সাধারণ সম্পাদক করে দুই বছরের জন্য প্রাথমিকভাবে ৪৫ সদস্য বিশিষ্ট কার্যকরি কমিটি গঠন করা হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুলের প্রথম ব্যাচের ছাত্র শামসুল আলম তালুকদার। - প্রেস বিজ্ঞপ্তি