ঝুঁকিপূর্ণ বেইলি ব্রিজ দিয়ে পারাপার

আপডেট : ০৭ এপ্রিল ২০১৭, ০৪:২৯


উপজেলার সখীপুর-বাটাজোড় সড়কের কীর্ত্তনখোলায়  বেইলি ব্রিজের পাটাতন ভেঙ্গে যাওয়ায় ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করছে। এতে দুর্ভোগে পড়েছে শিক্ষার্থীসহ স্থানীয় লোকজন।

 সরেজমিনে গিয়ে দেখা যায়,  ব্রিজের পাটাতন ভেঙ্গে যাওয়ায় অত্যন্ত ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করছে। যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করা হচ্ছে।

পরিবহন শ্রমিকরা জানান, মালবাহী ভারী ট্রাক চলাচল আপাতত বন্ধ রয়েছে। ব্রিজের পাটাতন ভেঙ্গে যাওয়ায় তারা দুর্ভোগে পড়েছে। অত্যন্ত ঝুঁকি নিয়ে তাদের গাড়ি চালাতে হচ্ছে।

উপজেলা এলজিইডি প্রকৌশলী কাজী ফাহাদ কুদ্দুছ বলেন, গত বছর ব্রিজের ১০টি লোহার পাটাতন ভেঙ্গে পড়ায় নতুন পাটাতন দিয়ে মেরামত করা হয়েছিল। এবার ২৯ মিটারের ওই ব্রিজটি নতুনভাবে নির্মাণের জন্য এলজিইডি মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে। বরাদ্দ এলেই নির্মাণ কাজ শুরু হবে।

ইত্তেফাক/নূহু