রামগঞ্জে অস্ত্রসহ সাত মামলার আসামি গ্রেফতার

আপডেট : ০৭ এপ্রিল ২০১৭, ১১:৩৩
 
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার লমচর এলাকায় শুক্রবার ভোর রাতে সাত মামলার আসামি মনির হোসেনকে (৩২) একটি এলজি ও দুই রাউন্ড গুলিসহ গ্রেফতার করেছে পুলিশ।
 
মনির হোসেন করপাড়া ইউনিয়ন হাছহাজারী বাড়ির আবু তাহেরের ছেলে। সূত্রে জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালালে মনির পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এতে পুলিশও তিন রাউন্ড গুলি ছোঁড়ে। তাকে একটি এলজি ও দুই রাউন্ড গুলিসহ গ্রেফতার করে।
 
রামগঞ্জ থানা অফিসার ইনচার্জ মো. তোতা মিয়া জানান, মনির হোসেন একজন পেশাদার ডাকাত তার বিরুদ্ধে থানায় দুইটি ডাকাতি, দুইটি অস্ত্র, তিনটি ডাকাতির প্রস্তুতিসহ সাতটি মামলা রয়েছে।
 
ইত্তেফাক/জামান